সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কারাগারে উন্নত খাবারা ,নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিউল আলমের গণমিছিল

  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের সমর্থনে এক বিশাল গণমিছিল ও পথসভার আয়োজন করা হয়।
২৮ নভেম্বর সন্ধ্যায় গণমিছিল নারকেলতলা মোড় থেকে শুরু করে ইপিজেড চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচির নেতৃত্ব দেন ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ওসমান গনি।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন,“সমস্ত বাংলাদেশে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং দাঁড়িপাল্লার পক্ষে স্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকা প্রকম্পিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব ঘটবে।”
তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাদের প্রার্থীদের ওপর হামলা এবং নারী কর্মীদের ওপরও নিপীড়নের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি দায়ীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চট্টগ্রাম-১১ এর সদস্য সচিব আবদুল গফুর। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরীর মজলিসের শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম।

এতে বক্তব্য রাখেন ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ওসমান গণি, মোঃ সাহেদ, সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক, ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মাওলানা মোজাম্মেল হক, আবদুর রহিম বিশ্বাস, মামুন খান, মোঃ ফখরুল ইসলাম, মজিবুর হক বকুলসহ বিভিন্ন পর্যায়ের আরও নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »