শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বিএনপির ৩ নং ওয়ার্ডে বর্ধিত ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাতুণ্ডঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড পৌরসভার ৩ নং ওয়ার্ড নির্বাহী কমিটির উদ্যোগে এক বর্ধিত ও পরিচিত সভা অনুষ্ঠিত হয় বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ইং। ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনিরুল কাদের সাহেব সাইফুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল মোস্তফার সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন। তিনি বলেন, “বিএনপি হচ্ছে জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার প্রতীক। আমাদের প্রতিটি নেতাকর্মীকে এখন আরও সংগঠিত ও সচেতন হতে হবে। দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের ওয়ার্ড কমিটিগুলোকেই নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আনতে হবে।” তিনি সীতাকুণ্ড পৌর বিএনপি’র অতীত আন্দোলন ও অবদানের কথা উল্লেখ করে বলেন, “সীতাকুণ্ড বিএনপি অতীতে যেমন সংগ্রামের প্রথম সারিতে ছিল, ভবিষ্যতেও তেমন ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী। তিনি বলেন, “দলের প্রতি আস্থা ও পারস্পরিক শ্রদ্ধা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। বিএনপির শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী, যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।”

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলনের নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছি। দলকে বাঁচাতে হলে এখনই সবাইকে সংগঠনের জন্য নিবেদিত হতে হবে।”

সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলো বলেন, “ওয়ার্ডভিত্তিক সংগঠনই বিএনপির প্রাণ। তৃণমূলের কর্মীরাই দলের আসল চালিকাশক্তি। সামনে যে কোনো আন্দোলন বা নির্বাচনে সীতাকুণ্ড পৌর বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।”

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা নার্গিস বলেন, “বিএনপি কখনো কারও অনুগ্রহে টিকে থাকে না, এটি জনগণের ভালোবাসায় বেঁচে থাকে। এখন সময় এসেছে মহিলা নেত্রীদের আরও সাহসী ভূমিকা নেওয়ার।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। তিনি বলেন, “বিএনপি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র আশার নাম। আমাদের প্রতিটি নেতাকর্মীকে দলের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। রাজনৈতিক অস্থিরতা বা দমন-পীড়নের সময়ই দলের প্রকৃত সৈনিক চিহ্নিত হয়। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা জনগণের পাশে আছি এবং থাকব।”

সভায় আরও উপস্থিত ছিলেন সীতাকুন্ড পৌরসভা মহিলা দলের নেত্রী মাসুদা খায়ের, পৌরসভা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম নাসির, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম উদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল নোমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম সাদেক, কৃষক দলের সভাপতি মোঃ নুরুল আফসার ও সাধারণ সম্পাদক মোঃ আকাইদুল ইসলাম ডালিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য রক্ষা, সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »