জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাসকিয়া (৪) নামের এক শিশু মারা গেছে।
নিহত তাসকিয়া চন্দনাইশ উপজেলায় সাতবাড়িয়া ইউনিয়নের বহরমপাড়া এলাকার জসিম উদ্দীনের মেয়ে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, তাসকিয়া তার মার সঙ্গে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। রবিবার বিকেলে সে আত্মীয় বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। হঠাৎ খেলাধুলা করার সময় বিকেলে পুকুরে পড়ে যায়। একটু পর শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। এর কিছুক্ষণ পর পুকুরের মধ্যে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় আত্মীয় স্বজনরা এসে তাকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.