সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মোটর সাইকেল চালক নিহত

সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্গ্রাম সীতাকুণ্ড উপজেলার ছোটদারোগাহাট কাভার্ডভ্যানের চাপায় মোঃ জয়নাল আবেদীন (৪৬) নামে এক ব্যবসায়ী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন বারইয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে। তিনি একই ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য ও একজন ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় ও কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিন মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ছোট দারোগারহাট এলাকায় যাওয়ার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে পিছন থেকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির রব্বানী বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লাশ চমেক হাসপাতাল পাঠানো হয়েছে।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.