সীতাকুণ্ডে স্থানীয় সেবাখাতের তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

“সুশাসনের জন্য দরকার তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও সক্রিয় নাগরিক অংশগ্রহণ”—এই উদ্দেশ্যকে সামনে রেখে চট্রগ্রাম সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। স্থানীয় সেবাখাতসমূহের তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ, মূল্যায়ন এবং ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ এবং নারী নেত্রীসহ ২১জন প্রতিনিধি। গতকাল সোমবার সকাল ১০টা সীতাকুন্ড উপজেলা বি আর ডি বি হলরুমে আয়োজিত এই কর্মশালার আয়োজন করে ‘ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি’ প্রকল্প। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর আর্থিক সহায়তায়। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মোহাঃ মজিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা ও বিলকিস সুলতানা।
প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এজাহারুল ইসলাম,এন এস এস পরিচালক ইমাম হোসেন স্বপন, নারীনেত্রী, সালমা,তানিয়া, মুনমুন এবং ইউ পি সদস্য, খালেদা আক্তার,কাঞ্চন আকতার ও মনোয়ারা বেগম, কাকলী ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন এবং বিভিন্ন এনজিও কর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ। সকলের অংশগ্রহণে বলা হয় “স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই ধরনের প্রশিক্ষণ তরুণদের দক্ষ করে তুলবে এবং তাদের মাধ্যমে স্থানীয় সরকার আরও জবাবদিহিমূলক হবে।”
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখেছেন পরিবীক্ষণের মৌলিক ধারণা ও প্রয়োজনীয়তা, নাগরিক পরিবীক্ষণের কৌশল, তথ্য অধিকার আইন ২০০৯ ও এর প্রয়োগ, নাগরিকদের অংশগ্রহণে সেবাদান প্রক্রিয়ার মূল্যায়ন, কমিউনিটি স্কোরকার্ড পদ্ধতির ধাপসমূহ, স্থানীয় সরকারের সেবাদান কাঠামো ও জবাবদিহিতা, গবেষণা ও তথ্য বিশ্লেষণের ভূমিকা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, তারা স্থানীয় সমস্যা ও জনগণের চাহিদা যথাযথভাবে উপস্থাপন এবং প্রভাবশালী প্ল্যাটফর্মে তুলে ধরার কৌশল শিখেছেন। অনেকেই জানিয়েছেন, তারা ভবিষ্যতে নিজেদের সংগঠনের মাধ্যমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সেবা পরিবীক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন।স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে বুঝেছি, শুধু অভিযোগ করলেই হবে না; আমাদেরকেই সঠিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে বাস্তবচিত্র তুলে ধরতে হবে, যাতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত হয়।”‘ভয়েস ফর চেইঞ্জ’ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ গঠনে নাগরিকদের ক্ষমতায়ন।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

40 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.