বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশের ডাঃ মফিজুর রহমান চমেকে অধ্যাপক হিসাবে পদোন্নতি

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশের কৃতি সন্তান ডা. মফিজুর রহমান
চট্টগ্রাম মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগে অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সুপারিশ ও মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে, বলা হয় প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, ডা. মফিজুর রহমান চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিম গাছবাড়িয়া মফজল আহমদ তহশিলদারের বাড়ির মরহুম আলহাজ্ব মফজল আহমদের দ্বিতীয় সন্তান। ডা. মফিজুর রহমানের ৫ ভাই আর ৪ বোন। বড়ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মনজুর মোর্শেদ। ডা. মফিজুর রহমানের সহধর্মিণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ্যানেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা নাফিসা খাতুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »