Categories: রাজনীতি

জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়–আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

শিক্ষকদের ঐক্যের প্রয়োজনে বিভিন্ন সংগঠনের মধ্যে মাঝে মধ্যে মতানৈক্য থাকলে পেশাগত ক্ষেত্রে শিক্ষকদের লক্ষ্য থাকে জ্ঞান বিতরণ। নিজের সর্বোচ্চ মেধা, প্রজ্ঞা শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিয়ে সুনাগরিক ও মেধাবী প্রজন্ম তৈরীতে আজন্ম মগ্ন থাকেন। সেজন্য শিক্ষকদেরকে জাতি গড়ার কারিগর বলা হয়ে থাকে। শিক্ষকদের সম্মানের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মর্যাদার আসীনে বসানো হয় বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুন্ডর বিজয় স্মরণী ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস সীতাকুন্ড উপজেলা শাখার বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, একজন সাবেক শিক্ষক হিসেবে সবসময় শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখার চেষ্টা করি। শিক্ষকদের সম্মান করা গেলে পুরো জাতির লাভ। শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এই ত্রয়ের সম্মিলনে দেশের শিক্ষা ব্যবস্থা ও উন্নয়ন সমৃদ্ধির গতিপথ গতিশীল হয়। শিক্ষকদের আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে, তবেই কাংখিত লক্ষ্য অর্জিত হবে।

চট্টগ্রাম জেলা বাকশিসের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিজয় স্মরণী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে রওশন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোঃ আলমগীর, অধ্যক্ষ শিব শংকর শীল, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যক্ষ সুবীর কান্তি নাথ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর, প্রধান বক্তা ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা আহবায়ক মোঃ নুরুল আলম রাজু। উদ্বোধক ছিলেন বাকশিস সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন বাশিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম টিপু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজয় স্মরণী ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য জহুরুল আলম জহুর, কুমিরা আবাসিক স্কুল এন্ড কলেজের সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারেছ আহমদ, কুতুব উদ্দিন আহমেদ এফসিএ, মোবারক আলী, নাসির উদ্দিন, বিএনপি নেতা খোরশেদ আলম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ আবু সালেহ এবং গীতা পাঠ করেন চন্দ্রিমা কর।
অনুষ্ঠানের শুরুতে এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রা্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে
বিজয় স্মরণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: নোমানকে আহবায়ক এবং সীতাকুণ্ড কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা কামালকে সদস্য সচিব করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস সীতাকুন্ড উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

8 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

9 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

2 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

3 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

3 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

3 days ago

This website uses cookies.