Categories: রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ: ইসরাফিল খসরু

বিশেষ প্রতিনিধিঃ

স্বাস্থ্য সেবা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে পতেঙ্গা থানাধীন ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর (মঙ্গলবার )সকাল ১০ টায় সুমাইয়া কনভেনশন হলে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী আজমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা,নগর সদস্য হাজী মুজিবুল হক।

এতে আরও বক্তব্য রাখেন,
বিএনপির নেতা শাহাব উদ্দিন,
ডা.নুরুল আবছার, ইসমাইল হোসেন, আব্দুস সাত্তার কন্ট্রাটর,মো.ইলিয়াস, সোলাইমান, আবু জাফর, হারুন কোম্পানি,
রফিক, আলমগীর,শফি মেম্বার,
ওসমান,নজরুল, আবদুল হাকিম, সুমন, পাবেল, সবুর,লিটন,ইকবাল, নাছির।

সভাপতির বক্তব্যে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম বলেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপিকে জয়যুক্ত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ৩১ দফার মূল উদ্দেশ্য ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপি ৩১ দফা কর্মসূচির মধ্যে স্বাস্থ্যখাতে সংস্কার অন্যতম। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় গেলে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন ঘটবে, অন্যদিকে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ১ হাজারের অধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন,ডাঃ তাশদীদ, ডাঃ তাশদীদ, ডাঃসিফাত, ডাঃসাকিব, ডাঃ হান্নান, ডাঃঐশী, ডাঃ মেজবাহ, ডাঃ আবিদ, ডাঃ আশরাফ, ডাঃ আবরার,ডাঃ আতাহার।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

1 day ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

2 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

2 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

2 days ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

2 days ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

3 days ago

This website uses cookies.