বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বাল্যবিয়ে হলেই ছেলে-মেয়ে উভয়কে জেল-জরিমানা : ভূরুঙ্গামারীতে ‘চাইল্ড নট ব্রাইড’ কর্মশালায় প্রশাসনের কঠোর বার্তা

  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ-এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট, বাস্তবায়নে ছিল মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস) এবং সহযোগিতায় এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সিএনবি’র টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক হাফিজুর রহমান মণ্ডল, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, তিলাই ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসান, হিন্দু ও মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের কয়েকজন কাজী।

এছাড়া উপস্থিত ছিলেন যুব সংগঠনের নেতৃবৃন্দ আরিফ ও বেলাল, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়ন মিয়া ও নাহিদ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কর্মশালায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি ইউএনও দীপ জন মিত্র বলেন— “বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়নভিত্তিক যুব সংগঠনগুলো ইতোমধ্যে সক্রিয় ভূমিকা রাখছে। ঝুঁকিপূর্ণ কিশোরীদের পরিবারগুলোকে নিয়মিত মনিটরিং করতে হবে। শুধু বাল্যবিয়ে নয়, সমাজের যেকোনো অনিয়ম রোধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে যাতে সন্তানের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সম্পর্ক গড়ে না ওঠে। বাল্যবিয়ের তথ্য পেলে উপজেলা প্রশাসন চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং ছেলে-মেয়ে উভয়ের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কর্মশালায় বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭, নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সেচ্ছাসেবী কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার ১১টি যুব সংগঠনের ৩৩ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য : আন্ধারীঝাড় শিখা যুব উন্নয়ন সংঘ : সভাপতি আসাদুল, সম্পাদক বিলকিস, সহ-সভাপতি হাছিনা, জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠন : সভাপতি আবুল কালাম, সম্পাদক নুরে আলম, সহ-সভাপতি লিমা, ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠন : সভাপতি শ্রী মিলন চন্দ্র, সম্পাদক বেলাল, ক্যাশিয়ার শারমিন, কামাত আঙ্গারিয়া যুব কল্যাণ সংস্থা : সভাপতি মঈন উদ্দিন,
পাইকেরছড়া ইউনিয়ন যুব সংগঠন : সভাপতি আশামনি, সম্পাদক সাইফুর, ক্যাশিয়ার সোহায়েব, তিলাই ইউনিয়ন যুব কল্যাণ সংস্থা : সভাপতি আরিফুল, সম্পাদক রোকসানা, সহ-সভাপতি ফাতেমা, পাথরডুবি ইউনিয়ন যুব সংগঠন : সভাপতি রোজিনা, প্রচার সম্পাদক আনজুমান, সহ-সভাপতি মাহফুজা, শিলখড়ী ইউনিয়ন যুব সংগঠন : সভাপতি শামিম, সম্পাদক সিনথিয়া, যুগ্ম সম্পাদক শাকিল প্রমুখ।,

সভাপতি সিএনবি’র টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী সকলকে সহযোগিতা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমমে পুরষ্কার বিতরন করে সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »