শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে গ্যাসের গাড়ি পল্লী বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে পেট্রোম্যাক্স এলপি গ্যাসের গাড়ি (ঢাকা মেট্রো ট-১৪-২৩৮২) পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বদুর পাড়া রাস্তার মাথার পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মেহেদী হাসান (৪০) গোপালগঞ্জের বাসিন্দা। তিনি গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

জানা গেছে, গ্যাসের বোতল ভর্তি ট্রাকটি গ্যাসের বোতল পৌঁছে দিয়ে ফেরার সময় রাস্তার উপর ঝুলানো পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে মেহেদী হাসান বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন

পেট্রোম্যাক্স এলপি গ্যাসের সেলস অফিসার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি–১, চন্দনাইশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফখর উদ্দিন বলেন, অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটেছে। সবাইকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করছি।

চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানিয়েছেন, অনুমোদন ছাড়াই পেট্রোম্যাক্স এলপি গ্যাসের গুদাম পরিচালনা করা হচ্ছে।

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »