Categories: জাতীয়

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্গ্রাম উত্তর জেলার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট ২০২৫ তারিখ রাত ৯ টায় উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি মামলায় ব্যাংকের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম অর্থ ঋণ আদালত-১ এর বিচারক জনাব মো. হেলাল উদ্দিন অধ্যাপক আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ ঘটনার পর সীতাকুণ্ডে নেতাকর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সারোয়ার হোসাইন লাভলু, সীতাকুন্ড পৌরসভার শ্রমিক দলের সভাপতি মোঃ সাদেক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন রেজা, সদস্য সচিব ও সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. মহিদুল আলম আবির, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত ও পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মো. রেজাউল করিম রেজা, পৌরসভা যুবদলের নেতা মো. মেহেদী হাসান জনি প্রমুখ।
বক্তারা বলেন, অধ্যাপক আসলাম চৌধুরী স্বৈরাচারী শেখ হাসিনার বিগত ১৬ বছরের দুঃশাসনে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। সর্বশেষ তিনি গত ২০ আগস্ট ২০২৪ তারিখে দীর্ঘ সাড়ে আট বছরের কারাবরণ শেষে মুক্তি পান। আগামীকাল তার মুক্তির এক বছর পূর্ণ হবে। এর ঠিক আগমুহূর্তে শত্রুপক্ষের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে একটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বক্তারা আরও বলেন, লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী জননন্দিত ও জনপ্রিয় হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ গ্রেফতারি পরোয়ানা জারিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.