কাইয়ুম চৌধুরীঃ
সিএমপি পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৫০ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পাঁচলাইশ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট সাড়ে ৮ টায় ও রাত ১১:৪০ মিনিটে ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে অবস্থিত রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল হতে ০১। ৪৫০ কৌটা যৌন উত্তেজক বড়ি (Saffron Love Forever, Manufactured by Elite Corporation) – মূল্য ৮,৯৫,৫০০ টাকা, ০২। ১,২০০ প্যাকেট সবুজ রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Forever Natural Drinking Powder) – মূল্য ২৭ লক্ষ ৪৮ হাজার টাকা, ০৩। ৬০০ প্যাকেট নীল রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Corporation) মূল্য ১৩ লক্ষ ৭৪ হাজার টাকা, সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
This website uses cookies.