সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটিতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগের কর্মী একরামুল হক সিফাত কে ছাত্রদলের সাধারণ সম্পাদক ঘোষনা দেয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে সীতাকুণ্ডে।
ডিগ্রি কলেজের ছাত্রদলের নেতা কর্মীরা রবিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল কলেজ থেকে বের করে বাজার প্রদক্ষিন করে পূনরায় কলেজে গিয়ে প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় ত্যাগী ছাত্র দলের নেতাকর্মীরা বলেন,আন্দোলন,দলের মিছিল,মিটিংএ অংশ গ্রহন করে অনেকেই হামলা মামলার শিকার হয়েছে। সদ্য কমিটিতে হুটকরে সাধারণ সম্পাদকের মত একটি গুরুত্বপূর্ণ পদে ছাত্রলীগের এক কর্মীর আগমনে ত্যাগী ছাত্রদলের কর্মীরা হতাশ। সদ্য কমিটির সাধারণ সম্পাদক সিফাত অবৈধ এমপি এসএম আল মামুনের পরিবারের সাথে রয়েছে তার দহরম মহরম।
মামুনের পরিবারের সাথে তার অসংখ্য ছবি দেখা মিলে।তাছাড়া সে ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী ছিলেন। তাকে আমরা ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিনা,মানবোনা।অবিলম্বে তাকে বাদ দিয়ে ত্যাগী নেতা কাউকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে হবে।সভায় কলেজ শাখার ছাত্রদলের নেতা নীরব মাহমুদ,আরাফাত,সাঈদ,ইমতিয়াজ,রিফাত,সায়মন,সাগরসহ অন্যন্য ছাত্রনেতারা বক্তব্য রাখেন।
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…
This website uses cookies.