শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নৌপথে সাদা পাথর পাচার ঠেকাতে সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর সহায়তায় বিশেষ অভিযান

  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ছাতক প্রতিনিধিঃ

সিলেট থেকে নৌপথে সাদা পাথর পাচার ঠেকাতে সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত ভোলাগঞ্জ থেকে লুট হওয়া এসব সাদা পাথর উদ্ধারের জন্য এই অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম। এ সময় ছাতক সেনাক্যাম্পের ক্যাপ্টেন ফারাবী, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আখন্দ এবং নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড অভিযানে সুরমা নদীর ইচাকলস, তাতিকোনা বৌল্লা, পেপার মিলস, শিববাড়ী, গণেশপুর এবং গোয়ালগাঁওসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।

পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে অভিযান জোরদারের নির্দেশ আসে। সেই নির্দেশ অনুযায়ী যৌথবাহিনী এই অভিযান শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আখন্দ বলেন, “আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ তৎপর রয়েছি। কারও কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

সেনাক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন ফারাবী ও ওয়ারেন্ট অফিসার ফেরদৌস আহমেদ জানান, উপজেলা প্রশাসনের নেতৃত্বে তারা সাদা পাথর উদ্ধারে সক্রিয়ভাবে কাজ করছেন।

অন্যদিকে ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শামছুল ইসলাম বলেন, “নদীপথে সাদা পাথর ছাতকে আসছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি।” তিনি আরও জানান, তাদের সদস্যদের সাদা পাথর মজুত না রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং যদি কেউ তা করে, তবে দ্রুত প্রশাসনকে জানানো হবে।

ইউএনও মোঃ তরিকুল ইসলাম বলেন, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরপরই তারা ব্যবস্থা নিয়েছেন। তিনি সাংবাদিকদের কাছে এমন তথ্য পেলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের আবারও সতর্ক করে দেওয়া হয়েছে যে কেউ যেন সাদা পাথর মজুত না রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »