Categories: Uncategorized

সীতাকুণ্ডে নিরাপদ সড়ক ও জীবনের নিরাপত্তার দাবীতে মানববন্ধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে নিরাপদ সড়ক ও জীবনের নিরাপত্তার দাবিতে স্থানীয় জনগণকে সাথে নিয়ে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে মহাসড়কের পাশে মানববন্ধন করা হয়েছে।
জানা যায়,সীতাকুণ্ড অঞ্চল জুড়ে প্রায় জায়গায় ট্রাক ও ক্যাভার্ড ভ্যানের টার্মিনাল গড়ে উঠে। টার্মিনাল গুলোর অব্যবস্থাপনার ফলে প্রতি নিয়ত ট্রাক ও ক্যাভার্ড ভ্যান গুলো ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকার কারণে মাইল পর মাইল দীর্ঘ যানজট লেগে থাকে।এতে করে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।বিশেষ করে এ্যাম্বুলেন্সের রোগীদের অসহনীয় যন্ত্রণায় ভুগতে হয়।তাই এই যানজট নিরসণের লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও জনতা সমন্বয় পরিষদের (STP Association) উদ্যোগে মানববন্ধন করা হয়।উক্ত মানববন্ধনে ” আমরা বাড়ি ফিরতে চাই ” এই স্লোগানকে সামনে রেখে কেডিএস লজিস্টিক ডিপু ও পোর্টলিংকসহ বিভিন্ন কনটেনার ডিপু ও বাস কাউন্টারের গাড়ি গুলো রাখার অব্যবস্থাপনা সমস্যার বিষয় গুলো কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়।এতে উক্ত ডিপু গুলোর কর্তৃপক্ষ উপস্থিত নেতৃবৃন্দের কথা গুলো মনোযোগ সহকারে শুনেন এবং তারা সমস্যার সমাধান করবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন।এসময় উপস্থিত ছিলেন, পরিষদের ওয়াহিদ, মুজাহিদ আব্দুল আল ইমরান,সাকিবুল আবির ও মাহমুদ প্রমূখ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

18 hours ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

2 days ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

3 days ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

3 days ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

3 days ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

3 days ago

This website uses cookies.