সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত মহিলার মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় মহিলার (বয়স আনুমানিক ৫০ বছর) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে সীতাকুণ্ড-বারতাকিয়া রেলওয়ে সেকশনের ছোটদারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সীতাকুণ্ড স্টেশন মাস্টার লিখিতভাবে জানান যে রেলওয়ে কিলোমিটার ৪১/৯-৪২/০ এর মধ্যবর্তী স্থানে আপ লাইন সংলগ্ন স্থানে এক নারীর মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আশরাফ ছিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহিলা রেললাইনের উপর অবস্থান করার সময় বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

1 day ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

2 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

2 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

2 days ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

2 days ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

3 days ago

This website uses cookies.