Categories: Uncategorized

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে এবং দিশারী রক্ত বন্ধন, দিশারী মিডিয়া সেল ও কেয়ার হাসপাতাল সীতাকুণ্ড-এর সহযোগিতায় রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি আজ বৃহশপতিবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম জেলা যুব প্রশিক্ষণ একাডেমী, হালিশহর প্রাঙ্গণে শুরু হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আব্দুল আলিম ও মোঃ আব্দুল হান্নান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পাহাড়তলী ইউনিটের কর্মকর্তা মোঃ জাহান উদ্দিন।

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু সভাপতিত্বে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম এ ইলাহী আরাফাত। এ কার্যক্রম সম্পন্ন করেন সহকারী অর্থ সম্পাদক ও দিশারী রক্ত বন্ধন-এর যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাবলু এবং দিশারী রক্ত বন্ধন-এর নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুর রহিম।
উল্লেখ্য,২০০২ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত দিশারী ফাউন্ডেশন ২০১৮ সালের ১২ ডিসেম্বর দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবং যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত হয়। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে যুব সমাজকে শিক্ষিত, দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, সামাজিক উন্নয়ন, জনস্বাস্থ্য সচেতনতা ও মানবিক সেবা কার্যক্রম পরিচালনা, রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের মাধ্যমে জীবন রক্ষা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সাংস্কৃতিক, ক্রীড়া ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর এই উদ্যোগ শুধু মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নয়, বরং ডেঙ্গু প্রতিরোধ ও রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, আমরা চাই প্রতিটি যুবক-যুবতী মানবতার সেবায় এগিয়ে আসুক। দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ মানুষের জন্য, দেশের জন্য। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

10 hours ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

1 day ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

1 day ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

1 day ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

2 days ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

2 days ago

This website uses cookies.