ইরান থেকে সব অ্যাপ প্রত্যাহার করেছে অ্যাপল

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি অ্যাপস্টোর থেকে স্ন্যাপ অ্যাপসহ সকল অ্যাপ তুলে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। গত বৃহস্পতিবার এই পদক্ষেপ নিয়েছে তারা।

অনেকটা উবারের মতোই অ্যাপলের রাইড শেয়ারিং অ্যাপ ‘স্ন্যাপ অ্যাপ’ ইরানে খুবই জনপ্রিয় ছিল। স্ন্যাপ অ্যাপ ছাড়াও সাম্প্রতিক সপ্তাহে ইরান থেকে খাবার সরবরাহকারী, কেনাকাটা এবং অন্যান্য সকল সেবার অ্যাপ তুলে নিয়েছে অ্যাপল।

এক ঘোষণায় অ্যাপল জানিয়েছে, ‘মার্কিন নিষেধাজ্ঞা বিধানের অধীনে অ্যাপল অ্যাপ স্টোর নিষিদ্ধ দেশগুলিতে অ্যাপস বা ডেভেলপারদের সঙ্গে কোনো ব্যবসা করতে পারে না।’

অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস ডেলিয়নফুডস এর প্রতিষ্ঠাতা মাহদি তাঘিজাদেহ জানান, তার অ্যাপটিও অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলায় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এজন্য তিনি টুইটারে একটি প্রচারণাও চালাচ্ছেন।

এদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে অ্যাপল এ ধরনের পদক্ষেপ নিলেও যুক্তরাষ্ট্র ভিত্তিক আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ইরানে এ ধরনের কোনো পদক্ষেপ এখনও নেয়নি।

জানা গেছে ইরানে এ যাবৎ ৪ কোটি ৮০ লাখ আইফোন বিক্রি হয়েছে। দেশটির প্রায় ৪ কোটি ৭০ লাখ নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত আছেন। সূত্র: সিএনবিসি

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

1 hour ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.