Categories: রাজনীতি

গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের নতুন কমিটির সভাপতি সহ আট নেতাকে সংবর্ধনা

 

বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সহ ধারণবাজার অঞ্চলের আটজন ছাত্রনেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

(২৯ জুলাই ) মঙ্গলবার বিকেলে ধারণবাজার আঞ্চলিক বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান এবং দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উত্তর খুরমা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান,উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. চেরাগ আলী,ছাতক উপজেলা ছাত্রদল নেতা জাকির হুসেন লাহিন,দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল আহমদ,গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম মুন্না এবং উত্তর খুরমা ইউনিয়ন জাসাস নেতা সুহান।

 

সংবর্ধিত নেতৃবৃন্দ হলেন—
গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ ছাদ,সহ-সভাপতি হাসান আহমেদ ও হাফিজুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, অলিউর রহমান ও শারওয়ার আরিম শাওন,আইন বিষয়ক সম্পাদক এনামুল হক এবং ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক ইমন।

 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত ছাত্রনেতাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ছাত্রদলকে সংগঠিত ও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

14 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

15 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

3 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.