কাইয়ুম চৌধুরীঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ভাটিয়ারী যানজট নিরসনের লক্ষ্যে শনিবার ২৬ জুলাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এসময় বেশ কয়টি গাড়ীকে জড়িমানা করে সতর্ক করা হয়েছে।
অভিযানে তাঁকে সহযোগিতা করেন বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি দল। ভ্রাম্যমান আদালতের এ অভিযানে কুমিরাস্থ কেডিএস লজিস্টিক ডিপো এবং শীতলপুরস্থ্য বিএম কন্টেইনার ডিপোর সামনে মহাসড়কে যত্রতত্র যানবাহন পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালানোর মতো নিয়ম বহি:র্ভূত কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচজন চালককে মোট ১২,৫০০ (বারো হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন- ১. মোঃ শরীফ ১,৫০০ টাকা, ২. রাব্বী হাওলাদার ১,৫০০ টাকা, ৩. মোঃ জহির ১,৫০০ টাকা, ৪. মোঃ রায়হান ৬,০০০ টাকা, ৫. মোঃ নুরুল ইসলাম ২,০০০ টাকা।
অভিযানে মহাসড়কের শৃঙ্খলা রক্ষা এবং যানজট নিয়ন্ত্রণে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষকে সতর্ক করে অনিয়ম দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
This website uses cookies.