Categories: Uncategorized

চট্টগ্রাম সীতাকুণ্ডে নিখোঁজের তিনদিন পর দোকান কর্মচারী নয়নের লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি (চট্টগ্রাম)

সীতাকুণ্ডের দক্ষিন মুরাদপুরে নিখোঁজের তিনদিন পর নয়ন দেবনাথের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহশপতিবার সকালে মুক্তা পুকুরপাড় একটি গাছের ঢালে লটকানো অবস্হায় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।লাশের গায়ে আঘাতের চিক্ত রয়েছে।সে স্হানীয় বাবুল দেবনাথের ছেলে।
এলাকাবাসী ও নিহতের বাবা বাবুল দেবনাথ আমাদের সময় কে জানায়,নয়ন দেবনাথ (২২) গত সোমবার থেকে নিখোঁজ, সে সেদিন সকাল কর্মস্হলে যাওয়ার পর আর বাড়ী ফিরে আসেনি। দুইদিন বাড়ী না ফেরায় তার বাবা সীতাকুণ্ড থানায় গত বুধবার একটি নিখোঁজ ডাইরী করেন।
এলাকাবাসীর সূত্রে আরো জানা যায়,নয়ন সীতাকুণ্ড প্রীতি ষ্টোরে সেলসম্যান হিসেবে কর্মরত ছিল।
গত কয়েকদিন ধরে তার কাছে স্হানীয় কিছু বখাটে চাঁদা দাবী করে আসছিল। নয়ন সোমরার কর্মস্হলে যাওয়ার সময় ঘর থেকে তার মায়ের কানের দুল নিয়ে গিয়েছিল বিক্রি করে সন্ত্রাসী বখাটেদের কে দেয়ার জন্য।এরপর আর সে বাড়ী ফিরেনি।
আজ বৃহশপতিবার সকাল ৯ টায় বাড়ী থেকে কিছু দূরে মুক্তা পুকুরপারে গাছের ডালে অর্ধ লটকানো অবস্হায় দেখতে পায়।
এলাকার নেশাখোরদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে হয়তো তথ্য বের হয়ে আসতে পারে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানায়,নয়ন দেবনাথের লাশ গাছে লটকানো দেখতে পেয়ে স্হানীয়রা খবর দিলে ঘটনাস্হলে পুলিশ পাঠাই,লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করা হয়েছে।লাশের গায়ে কিছু আঘাতের চিক্ত দেখা গেছে।রিপোর্টের পর হত্যার আলামত জানা যাবে। এব্যাপারে একটি অপমৃত্যুর ডাইরী করা হয়েছে।পুলিশ অনুসন্ধান করছে।

Mohammed Alam

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

14 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.