কাইযুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সর্বস্তরের সচেতন নাগরিক, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নির্বাচিত (বিনাভোটে জয়লাভ করা) চেয়ারম্যানগণের অনিয়মিত ও ইচ্ছাকৃত অনুপস্থিতির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছি।
গত ০৫ আগস্ট ২০২৪ইং তারিখ থেকে অদ্যাবধি তারা নাগরিক সেবা প্রদানে সম্পূর্ণরূপে ব্যর্থ। ইউনিয়ন পরিষদসমূহে নাগরিকদের ন্যূনতম সেবা যেমন জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সনদ, ভিজিডি/ভিজিএফ চাল বিতরণ, সরকারি প্রকল্প বাস্তবায়ন, রাস্তা-ঘাটের মেরামত, পানীয় জলের সমস্যা সমাধান ইত্যাদি অচলাবস্থার মধ্যে পড়েছে। ফলে নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জনগন মনে করেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত) অনুযায়ী জনসেবা প্রদানে ব্যর্থ, অনুপস্থিত ও দায়িত্বহীন চেয়ারম্যানগণ জনগণের আস্থা হারিয়েছেন এবং তাঁদের অপসারণ এখন সময়ের দাবি।
জামায়াতে ইসলাম সীতাকুণ্ড উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদগুলো জনগনের সেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়ার জন্য সরকানের প্রতি জোর দাবী জানান।
মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃমিজানুর রহমান সভাপতিত্বে সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারী মোঃ তাহেরের পরিচালনায় আরো উপস্হিতি ছিলেন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলু,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেল,সীতাকুণ্ড উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন, সীতাকুণ্ড পৌর জামায়াতের হাফেজ আলী আকবর।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বিদ্যুৎ বিল, বকেয়া বা জমা তথ্য, টোকেন, অভিযোগ, ফিডারের খবর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…
This website uses cookies.