বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
গতকাল জিলানী কমপ্লেক্স বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এবং জিলানী ইসলামিক উইম্যান সোসাইটির সহযোগিতায় ‘খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা (রাঃ) বিশ্বের নারী জাতির জন্য উত্তম আদর্শ’ শীর্ষক সেমিনার,গুণীজন সংবর্ধনা এবং মেধাবী সন্মাননা পদক-২০২৫ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
মা ও শিশু হাসপাতাল কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব এস এম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন মুসলিম উম্মাহর শান্তির দূত অধ্যক্ষ আল্লামা আ.ন.ম. দেলাওয়ার হোসাইন আল-কাদেরী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান। তিনি বলেন, ফাতেমাতুজ্জাহরা
(রাঃ) বিশ্বের নারী সমাজের জন্য অনুপম আদর্শ। তিনি আরো বলেন, মা ফাতিমার জীবনাদর্শ অনুসরণ করে নারী জাতিকে দেশ-জাতি ও মানব কল্যাণে অবদান রাখতে হবে এবং তিনি নারী জাতিকে এগিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
আজ-জাহরা সম্পাদিকা সামেয়া আফরিনের উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রায়হান আহমেদ। অপকা নিবার্হী পরিচালক রোটারীয়ান মুহাম্মদ আলমগীর পিএইচএফ। বক্তব্য রাখেন দৈনিক আলোর বিভাগীয় সম্পাদক লায়ন মোঃ ইউসুফ।
স্টান্ডার্ড লজিস্টিক সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম,বোয়ালখালী উপজেলা মিলাদুন্নবী (দঃ) কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী এবং চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ বুদ্ধিজীবি ও প্রশাসনিক কর্মকর্তাগন। সার্বিক তত্বাবধানে ছিলেন জিলানী যুব ফোরাম সভাপতি মইনুল কাদের রেজা।
পরিশেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহ্ র কল্যাণ কামনা করে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আ.ন.ম. দেলাওয়ার হোসাইন আল-কাদেরী।
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
This website uses cookies.