রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায় টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল! মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

হযরত ফাতেমাতুজ্জাহরা (রাঃ)’র জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই নারী জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে-শারমিন জাহান।

  • আপডেট সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিশেষ  (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

গতকাল জিলানী কমপ্লেক্স বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এবং জিলানী ইসলামিক উইম্যান সোসাইটির সহযোগিতায় ‘খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা (রাঃ) বিশ্বের নারী জাতির জন্য উত্তম আদর্শ’ শীর্ষক সেমিনার,গুণীজন সংবর্ধনা এবং মেধাবী সন্মাননা পদক-২০২৫ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

মা ও শিশু হাসপাতাল কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব এস এম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন মুসলিম উম্মাহর শান্তির দূত অধ্যক্ষ আল্লামা আ.ন.ম. দেলাওয়ার হোসাইন আল-কাদেরী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন)  শারমিন জাহান। তিনি বলেন, ফাতেমাতুজ্জাহরা
(রাঃ) বিশ্বের নারী সমাজের জন্য অনুপম আদর্শ। তিনি আরো বলেন, মা ফাতিমার জীবনাদর্শ অনুসরণ করে নারী জাতিকে দেশ-জাতি ও  মানব কল্যাণে অবদান রাখতে হবে এবং তিনি নারী জাতিকে এগিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

তিনি নিজেও প্রশাসনিক কর্মদক্ষতায় জাতীয় অগ্রগতিতে ভূমিকা রেখে যাচ্ছেন।

আজ-জাহরা সম্পাদিকা সামেয়া আফরিনের উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রায়হান আহমেদ। অপকা নিবার্হী পরিচালক রোটারীয়ান মুহাম্মদ আলমগীর পিএইচএফ। বক্তব্য রাখেন দৈনিক আলোর বিভাগীয় সম্পাদক লায়ন মোঃ ইউসুফ।

স্টান্ডার্ড লজিস্টিক সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম,বোয়ালখালী উপজেলা মিলাদুন্নবী (দঃ) কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল মালেক চৌধুরী এবং চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ বুদ্ধিজীবি ও প্রশাসনিক কর্মকর্তাগন। সার্বিক তত্বাবধানে ছিলেন জিলানী যুব ফোরাম সভাপতি মইনুল কাদের রেজা।

পরিশেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহ্ র কল্যাণ কামনা করে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আ.ন.ম. দেলাওয়ার হোসাইন আল-কাদেরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »