বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড প্রেসক্লাবও এখন টর্চার সেল শিরোনামে আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সনে গত ৯ জুলাই বুধবার ২১.৫২ মিনিটে সীতাকুণ্ড প্রেসক্লাবও এখন টর্চার সেল শিরোনামে সংবাদে প্রেসক্লাবকে ইয়াবা সেবনকারীদের আস্তানা, টর্চারসেল এবং সেখানে নিরিহ ও রিক্সা চালক, দিনমজুরদের ধরে এনে টাকা আদায়ের যে অভিযোগ করা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু,র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১১ টায় ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সভায় ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু বলেন,প্রেসক্লাব নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদের সত্যতার কোন লেসমাত্রাও নেই। এ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম সম্প্রতি প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে প্রতিযোগীতা করে হেরে যায় এবং তাতে সংক্ষোদ্ব হয়ে সে সীতাকুণ্ড প্রেসক্লাবকে হেয় প্রতিপন্য করতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিতর্কিত কাজের পাশাপাশি অসত্য তথ্য দিয়ে পত্রিকায় নিউজ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। জহির নির্বাচনে হেরে গিয়ে কিছু বহিরাগত চাঁদাবাজ,ভূমিদস্যুদের কে নিয়ে প্রেসক্লাব দখল ও করেছিল, প্রেসক্লাব নেতৃবৃন্দ জনগনের সহযোগীতায় পূনরায় উদ্ধার করতে সক্ষম হই।
এরপর থেকে দখলবাজ জহিররা একের পর এক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে যাচ্ছেন।

প্রকৃত ঘটনা হলো ৮ জুলাই রাতে প্রবল বৃষ্টিতে প্রেসক্লাবের গেইটের সামনে এসে আশ্রয় নেয়া বহিরাগত একদল লোক ঝগড়া ও মারামারিতে লিপ্ত হলে ক্লাবের নাইট গার্ড তাতে বাঁধা দেয়। এসময় তাদের অপরগ্রুপ তাতে সংক্ষুব্ধ হয়ে ক্লাবের নাইটগার্ডকে মারধর করে। নাইট গার্ড বিষয়টি আমাদেরকে মোবাইলে জানালে আমরা তাৎক্ষনিক থানার ওসি কে অবহিত করি এবং অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তখন বহিরাগতরা পালিয়ে যায়। এছাড়াও এ ঘটনায় পুলিশের যে বক্তব্য ছাপানো হয়েছে তাতে তাদের বক্তব্যকে বিকৃত করে ছাপানো হয়েছে বলে ওসি ও এসআই প্রেসক্লাব নেতৃবৃন্দকে জানায়।

এ নিউজে প্রকৃত ঘটনাকে আড়াল করে যে মিথ্যা ও বানোয়াট গল্প লিখা হয়েছে তাতে প্রেসক্লাবের সন্মান ক্ষুন্ন হয়েছে বলে আমরা মনে করি। এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ ও পরিবেশনের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ সভায় বক্তব্য রেখেছেন, প্রেস ক্লাবের সহ সভাপতি খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,ক্রীড়া ও সাংকস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, অফিস ওসমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের,প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্জয় চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক নির্দেশ বড়ুয়া,সদস্য নাসির উদ্দিন অনিক, ইকবাল হোসেন রুবেল সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »