জসিম উদ্দীন ফারুকী, বিশেষ (চট্টগ্রাম )প্রতিনিধি।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন গোলাম সারোয়ার। মঙ্গলবার (৮ জুলাই) রাতে নতুন কর্মস্থলে যোগদান করে থানার সেকেন্ড অফিসার রাকিব হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম সারোয়ার পূর্বে কিশোরগঞ্জ ও নীলফামারী জেলায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছিলেন। ইন্সপেক্টর গোলাম সারোয়ার ২০০৫ সালে ব্যাচে বাংলাদেশ পুলিশ বাহিনী (সাব- ইন্সপেক্টর) পদে যোগদান করেন। ২০১৮ সালে ইন্সপেক্টর হিসেবে তিনি পদোন্নতি পান।
তিনি বিভিন্ন থানায় অত্যন্ত সুনাম, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ইন্সপেক্টর গোলাম সারোয়ার নরসিংদী জেলার জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে ৩ কন্যা সন্তানের জনক।
চন্দনাইশ থানার নবাগত ওসি গোলাম সারোয়ার বলেন, আমি চন্দনাইশ থানায় নতুন যোগদান করেছি। যতদিন ওই দায়িত্বে থাকবো ততদিন সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ্।
তিনি মিশন বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
This website uses cookies.