Categories: Uncategorized

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

(৩০জুন ) সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.তরিকুল ইসলামের আমন্ত্রণে পৌর সভা কনফারেন্স হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হলুদ সাংবাদিকতা পরিহার ও ছাতকে সাংবাদিকদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি সহ বিভিন্ন তৎপরতা লক্ষ্য করা যায়। এসব বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে মতবিনিময় সভায়। এ সব বিষয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐক্যমত পোষণ করেছেন। তিনি বলেন ছাতকের ইতিহাস- ঐতিহ্য বজায় রাখতে হবে। এতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ছাতকে সুস্থ সাংদিকতার বিকাশে সবাইকে ঐক্যবদ্বভাবে প্রচেষ্ঠা ও কাজ করার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,সহ সভাপতি মো. বদর উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, সাংবাদিক রাজ উদ্দিন আহমেদ রাজু,হামিদুর রহমান বাবলু,তমাল পোদ্দার,আমিনুল ইসলাম আজির,জাহাঙ্গীর আলম চৌধুরী, মো.আমীর আলী, সেলিম মাহবুব,সুজন তালুকদার,জামিল হোসেন, জাকির হোসেন তানভীর,মীর আমান মিয়া,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জুয়েল,ছাত্র সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

2 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

2 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

3 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

3 days ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

3 days ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

3 days ago

This website uses cookies.