শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সত্যের সাথে উচ্চকন্ঠ ধারণে মেধাবীদের বিকল্প নেই : আসলাম চৌধুরী

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ জুন, ২০২৫

কাইয়ুম চৌধুরীঃ

ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবন সর্বক্ষেত্রেই সৎ এবং মেধাবীদের মূল্যায়ন আজ সময়ের দাবি। বৈরী পরিবেশে রাজনীতি করতে হলেও মেধার বিকল্প নেই। যার যার অবস্থান থেকে আদর্শিক চেতনায় উদ্ধুদ্ধ হয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সফলতা আসবেই। বাংলাদেশে স্বকীয় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রচিন্তার যে ধারা শুরু হয়েছে তা বাস্তবায়নে ছাত্রদলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (২৭ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত ”জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারুণ্যের ভুমিকা সম্ভাবনা ও প্রভাব” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্রদলের আহ্বায়ক প্রকৌশলী মোঃ কায়েস এর সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নছরুল কদির,চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহেদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মেজবাউল আলম, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম।

এতে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা বাস্তবায়নে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জিয়াউর রহমানের ১৯দফা ছাত্রদলকে আত্মস্থ করে জনগনের সামনে তুলে ধরতে হবে। জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক কর্মকান্ড থেকে ছাত্রদের বিরত থাকতে হবে। স্যোশাল মিডিয়ায় বিএনপি বিরোধী প্রচারণারোধে তথ্যপ্রযুক্তি জ্ঞানে ছাত্রদেরকে সমৃদ্ধ হতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রেদেয়ানুল হক, আইআইইউসি সাবেক ছাত্রনেতা ইফতেখার আহমেদ জুয়েল, আইআইইউসি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো:রিপন, আইআইইউসি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, চট্টগ্রাম দায়রা ও জজ আদালতের অতিরিক্ত পিপি এড.লোকমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি,এনামুল হক এনাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি, এডভোকেট মোস্তফা নিরু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »