Categories: Uncategorized

জগন্নাথপুর স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি

জগন্নাথপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

(২৪ জুন ) মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে“ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক /সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাদ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নীতর ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা” দ্রুত বাস্তবায়নের দাবিতে জগন্নাথপুর উপজেলার সকল স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, হেলথ এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি রায়হান মিয়া, সাধারণ সম্পাদক আবেদীন মিয়া, সুনামগঞ্জ জেলা যুগ্ম-সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য সহকারী শিল্পী রাণী দাস প্রমূখ। এ সময় রমজান আলী, আবদুল মন্নান, শাহ জামাল হোসেন, লিকসন মিয়া, মোস্তাফিজুর রহমান, শংকর জ্যোতি দেব, সুমন্ত দেবনাথ সহ অন্যান্য স্বাস্থ্য সহকারীগণ অংশ গ্রহণ করেন।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

17 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

18 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.