কুড়িগ্রাম জেলার ভূরু মারী ও। ফুলবাড়ি উপজেলা শাখায়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার (UUHRBF)এর উপজেলা শাখা অফিস উদ্বোধন, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অফিস উদ্বোধনের পাশা পাশি, কমিটির একে অপরের সাথে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় আলোচকগন প্রকাশ করেন, স্থানীয় সামাজিক সমস্যা এবং মানবাধিকার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর সহ একতা থাকার বিষয়ে।
রবিবার (২২ জুন) বিকেল ৩দটায় ও বিকেল ৫ টায় যথাক্রমে ফুলবাড়ি ও ভুরু উপজেলা শাখা অফিস উদ্বোধন, পরিচিতি ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা “ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান, জেলা কমিটির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহু, উত্তর ধরলা কমিটির চেয়ারম্যান, খন্দকার আলপ্তগীন স্বপন(সাংবাদিক), ফুলবাড়ি উপজেলা শাখার চেয়ারম্যান, মোঃ হোসেন আলী মন্ডল, ভুরু মারী উপজেলা শাখার চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ও মোঃ মোখলেছুর রহমান মন্ডল, সহ অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক এবং সামাজিক উদ্যোক্তারা। সভায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান বক্তব্য রাখেন এবং তার বক্তব্যে বলেন, “মানবাধিকার রক্ষা এবং এর প্রসার ঘটানোর জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের আলোচনা সভা আমাদের সচেতনতা বৃদ্ধি করবে এবং আমাদের দায়িত্ব আরও সুস্পষ্ট করবে।”
এছাড়াও সভায় বক্তারা মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, শ্রমিকদের অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়েও আলোচনা করেন। বক্তারা জানান, মানবাধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ এবং সচেতন মহল সহ সকলকে একযোগে কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।
এছাড়া, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সচেতনতা তৈরি এবং জনগণের অধিকার সম্পর্কে তথ্য সরবরাহ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.