Categories: Uncategorized

সীতাকুণ্ডে বন্ধু মহল কর্তৃক ঈদ আড্ডা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ড বন্ধু মহল আয়োজিত ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাত ৮টায় হোটেল ৯৯ এর কমিউনিটি সেন্টারে বন্ধু মহলের এড. আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও মোঃ নাজিম উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর এড. মাওলানা তাহমীদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সহ-সভাপতি খাইরুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, পৌরসভা সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম,ছাত্র শিবির থানা অফিস সম্পাদক এস এম মাহবুবুল হক যোবায়েরসহ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

সীতাকুণ্ড বন্ধুমহল মিলে ঈদ আড্ডা

আরো বক্তব্য রাখেন, ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি তাওমীদুল হক চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রীড়া সম্পাদক পিয়ার আহমদ,মানব কল্যাণ সংস্হার নির্বাহী প্রধান মোতালেব হোসেন, দলিল লেখক মোঃ হেলাল উদ্দীন, পৌরসদর ব্যবসায়ী মোঃ আলী, অনুষ্ঠানে সুলিল কণ্ঠে ইসলামী সংগীত পরিবেশন করেন আবুল হোসেন।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, রাফী, সুমন,জাসেদ, রবি ও রুবেল আনছারী প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাওহীদুল হক চৌধুরী তার বক্তৃতায় বলেন, তৎকালীন স্বৈরাচারী দানব সরকার যখন জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর যেভাবে ষ্টীম রোলারের যাতাকলে নির্যাতিত এবং নিষ্পেষিত হয়ে তারা বাড়ীঘর ছেড়ে বাহিরে ছিল। এই বাড়ীঘর ছাড়া অবস্হায় যাতে একটু স্বস্হি ভোগ করতে পারে,সেই জন্য আমাদের ভাইয়েরা এই ” বন্ধু মহল ” গঠন করে বিভিন্ন স্হানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাই বন্ধুরা একে অপরের খোঁজ খবর নিয়ে একটু শান্তি পাওয়ার প্রয়াস। তিনি আরো বলেন,পুরো উপজেলাসহ আমাদের পৌরসভায় ইসলামের বিজয়ের পতাকা উড়াব এবং আমাদের বন্ধু মহলের বন্ধুরা মিলে আমরা সকলে পৌরসভা কোন ধরনের চাঁদাবাজী, মাস্তানী, দখলবাজী করতে দিবো না। আমরা কাউকে পৌরসভার স্হিতিশীল পরিবেশকে অস্হিতিশীল করতে দিবো না ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু এই সুন্দর আয়োজনের জন্য বন্ধু মহলকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা আজকের মত আগামী বাংলাদেশকে সুন্দর দেশ গড়ার জন্য বন্ধু মহলকে এগিয়ে আসার আহ্বান জানায়।
থানা শিবির অফিস সম্পাদক যোবায়ের বলেন, আমরা দানব শেখ হাসিনার ষ্টীম রোলারের মত নির্যাতনের শিকারের পর আজ আমাদের সুখের দিন গড়ে তোলার জন্য আজকের আয়োজনের বন্ধু মহলকে ইসলামের বিজয়কে আগামী নির্বাচনের বিজয় ঘরে তুলতে হবে ইনশাআল্লাহ।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

17 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

18 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.