ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি – স্টার এর আওতায় ভুরুঙ্গামারী উপজেলায় ডিসেম্বর ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত ৬ মাসের প্রশিক্ষণ প্রদান করা হয়,যা ব্র্যাকের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের কাছ থেকে জানা যায়। প্রশিক্ষণার্থীদের ওস্তাদ সাগরিদ মডেলে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণার্থী টেইলরিং,আইটি সাপোর্ট টেকনিশিয়ান, মোবাইল ফোন সার্ভিসিং, উড ফার্নিচার মেকার ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরন করা হয়। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতির এরিয়া ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, দাবির এরিয়া ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ, সেলপ কর্মসূচির অফিসার হিতেশ কুমার রায় ও ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচির মোঃ জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রশিক্ষণ শেষে তারা সকলেই কাজের সাথে যুক্ত আছেন এবং ভবিষ্যতে সকলে নিজেই উদ্যোক্তা হবেন এবং সমাজের হতদরিদ্র পরিবারের পিছিয়ে পড়া কিশোর কিশোরীদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও স্বাবলম্বী করে গড়ে তুলবেন। ব্র্যাকের এমন উদ্যোগে প্রশিক্ষণর্থীরা বলেন সত্যিই আমরা খুবই আনন্দিত। ব্র্যাকের কাছে প্রত্যাশা, এমন হাতে কলমে প্রশিক্ষণ কর্মসূচি আমাদের ভুরুঙ্গামারী উপজেলায় আরও যেন বিস্তার লাভ করে এবং সমাজের পিছিয়ে পড়া সকল মানুষ যেন সুযোগ পায় এবং তাদের জীবন মানের উন্নয়ন ঘটে।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.