চন্দনাইশে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম ধোপাছড়ি চেয়ারম্যান পাড়া এলাকার আবু ছালেকের ছেলে শহিদুল ইসলাম (৩২) এর হত্যাকারী মোঃ মকবুল প্রকাশ মুহিবুল্লাহ কে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি শহিদুল ইসলাম কে হত্যার পর থেকে হত্যাকারী মো: মকবুল প্রকাশ মহিবুল্লাহ (৩৫) পলাতক হয়েছেন। প্রায় সাড়ে ৩ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের মহেশখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রবিবার ১৫ জুন’২৫ বিকেলে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা থেকে বাদীপক্ষের সহযোগিতায় পলাতক আসামি মো: মকবুল প্রকাশ মুহিবুল্লাহ কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো: মকবুল প্রকাশ মহিবুল্লাহ চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম ধোপাছড়ি চরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম রহমত উল্লাহ।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা মামলা পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.