শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে পুশইন করা ১৭জনকে পরিধানের পোশাক, খাদ্য, ঔষধ বিতরণ করেন ইউএনও 

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপি’র সীমান্ত দিয়ে বিএসএফ এর  পুশইন করা ১৭ জনকে মানবিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃতরিকুল ইসলাম। গত বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় আশ্রয়ন কেন্দ্রে থাকা ১৭ জনকে দেখতে যান তিনি। এসময় তাদের সবার মাঝে পরিধানের পোশাক, খাদ্য, ঔষধ বিতরণ করেন তিনি। এতে সন্তোষ প্রকাশ করেছেন আটককৃত পরিবারের সদস্যরা।

আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার লালমনিরহাট থানার কুলিয়াঘাট গ্রামের শামসুল আলীর ছেলে সাইফুল ইসলাম(৩৫), তার স্ত্রী আরজিনা বেগম(২৮), ছেলে জাহিদ হাসান(১০), জাহিদুল ইসলাম(৬), মেয়ে ফৈরদৌসী(৪)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোগারকুটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুজন আলী(২৫) তার স্ত্রী ফজলে বেগম(২৩), ভাই শরীফুল ইসলাম(১৮), ছেলে ইব্রাহিম(১.৫), মেয়ে সুমাইয়া(৫)। একই জেলার নাগেশ্বরী থানার দেওয়ানীটাড়ী গ্রামের নূর হোসেনের ছেলে মহুবর আলী(৩০) তার স্ত্রী মনিরা বেগম(২২), মেয়ে মোর্শেদা খাতুন(৯), ছেলে মীর হোসেন(৩)। একই থানার মাস্টার পাড়া গ্রামের গোবিন্দ এর ছেলে মিঠুন চন্দ্র(২৪), তার স্ত্রী দীপ্তি (২২), মেয়ে তুলসী(২)।

জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপি’র সীমান্ত দিয়ে ৪পরিবারের শিশুসহ ১৭জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল সদস্যরা। গত ১২জুন দুপুরে ছাতক থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তায় ১৭জনের থাকা খাওয়ার জন্য আশ্রয়ন কেন্দ্রে ব্যবস্থা করা হয়। এছাড়া আটককৃতদের জন্য পরিধানের পোশাক, খাদ্য, ঔষধ সহ মৌলিক চাহিদা মেটাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করে রাখা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫জন পুরুষ, ৪জন নারী এবং ৮জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং অধিকাংশই দীর্ঘ সময় ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তারা বিভিন্ন রাজ্যে নির্মাণ শ্রমিক, কৃষিশ্রমিক, গৃহকর্মীসহ বিভিন্ন খাতে কর্মরত ছিলেন।

এব্যপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুশইন করা ১৭জনকে দুপুরে থানায় হস্তান্তর করেছে বিজিবি। বিকালে তাদেরকে উপজেলা প্রশাসনের আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ ২৪ঘন্টা কাজ করছে।

এব্যপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, পুশইন করা ১৭জনের থাকা, খাওয়া, পোশাক, চিকিৎসার ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আশ্রয়ণ কেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »