সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোঃ আব্দুল কাহার (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধা*র করা হয়েছে।
তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের বাসিন্দা এবং মৃত রশিদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
অবশেষে (৮ জুন) (রবিবার) সকালে দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার নয়াপাড়া এলাকার সায়েক আহমদের বাড়ির পাশে একটি পাটক্ষেতে পানিতে ভাসমান অবস্থায় তার লা*শ দেখতে পান স্থানীয়রা।
দিঘারকান্দি গ্রামের বাসিন্দা ও নিহতের আত্মীয় আব্দুর রাজ্জাকসহ কয়েকজন প্রথমে লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে ছাতক থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এবং এসআই (নিরস্ত্র) মোঃ সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠিয়েছে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.