ঢাকার মতিঝিল থানাধীন আরামবাগস্থ নডরডেম বিশ্ববিদ্যালয়ের পুর্বগেইট এলাকা থেকে আইয়ুব আলী(৫৯) নামে এক মাদক কারবারিকে ৪ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে । গত ১২ মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ।গ্রেপ্তারকৃত মাদক কারবারি আইয়ুব আলী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়া গ্রামের বাসিন্দা।তার বাবার নাম সবদর মিয়া ।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মতিঝিল থানাধীন আরামবাগস্থ নডরডেম বিশ্ববিদ্যালয়ের পুর্বগেইট এলাকায় অবস্থান করে।পরে সকাল ৭ টার দিকে রাস্তার উপর শ্যামলী এন আর ট্রাভেলস ঢাকা মেট্রো-ব ১১-৮৯৬৯ নম্বরধারী বাস থেকে একজন ব্যাক্তি নামলে সংবাদ দাতার বর্ণনানুযায়ী তাকে আটক করা হয় । আটকের পর তল্লাশি করা হলে আইয়ুব আলী নামে ওই ব্যক্তির ডান হাতে একটি শপিং ব্যাগের মধ্যে ০২টি পলিথিনের প্যাকেটে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেন। পুলিশ গ্রেপ্তারকৃত আসামী আইয়ুব আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলাদতে প্রেরণ করেন।
উল্লেখ্য,আইয়ুব আলী নামের এই আসামী ২০২৩ সালেও ঢাকার দক্ষিণখান থানায় ৫০০ পিস ইয়াবা সহ আটক হয়েছিল।এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে ।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.