ফ্রান্সে মুসলিম মেয়েদের ক্লাসে বোরকা পরিধান নিষিদ্ধ!বাধ্য হয়ে বোরকা ছাড়াই স্কুলে যাচ্ছে মুসলিম মেয়েরা!

অনলাইন ডেস্কঃ

ফ্রান্সে মুসলিম মেয়েদের ক্লাসে আবায়া পরিধান নিষিদ্ধ করার পরও শিক্ষাকেই অধিক গুরুত্ব দিয়ে বিশেষ এই পোশাকটি না পরেই স্কুলে যাচ্ছে তারা।

নারীরা আবায়া নিষিদ্ধ বৈষম্যমূলক বলে সমালোচনা করলেও শিক্ষা থেকে বিরত থাকতে মোটেও রাজি নন।

গ্রীষ্মের ছুটি শেষের একদিন আগে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল স্কুলে মেয়েদের আবায়া পরা নিষিদ্ধ ঘোষণা করেন।গ্যাব্রিয়েলের যুক্তি হচ্ছে আবায়া ধর্মনিরপেক্ষতার বিপক্ষে যায়!

১৫ বছরের স্কুল পড়ুয়া ফাতিমা বলেন, কেউ কেউ মাথায় স্কার্ফ পরেন, কেউ কেউ আবায়া, প্যান্ট বা ঐতিহ্যবাহী সাব-সাহারান আফ্রিকান পোশাক পরেন।

পোশাকের আকৃতি, দৈর্ঘ্য বা রঙ কি সত্যিই গুরুত্বপূর্ণ? আসলে আবায়া ইস্যুটি ইচ্ছাকৃতভাবে মুসলমানদের লক্ষ্য করে স্পটলাইটে আনা হয়েছে। আবায়া বিতর্ক সৃষ্টি করা হচ্ছে ফ্রান্সে বেকারত্ব, মূল্যস্ফীতি, অর্থনৈতিকসহ নানা সংকটকে আড়াল করতে।

ফাতিমার সহপাঠী রোকায়া বলেন, আমি ক্লাসের ঘন্টা মিস করতে চাই না বা আবায়ার কারণে বহিষ্কার হতে চাই না, বিশেষ করে আমার শিক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর। এটা অন্যায্য, কিন্তু প্রয়োজনে আবায়া না পরেই আমাদের এগিয়ে যেতে হবে।

বাসমা ও হাসিনা বলেন, যেন আবায়া নিষিদ্ধ করলে সবকিছু সমাধান হয়ে যাবে। আমরা বুঝি না পোশাক কিভাবে সমস্যা সৃষ্টি করতে পারে। শিক্ষামন্ত্রী ধর্মনিরপেক্ষতার কথা তুলছেন। কিন্তু এর মানে হলো নির্দিষ্টভাবে ব্যক্তিকে তাদের ইচ্ছেমতো পোশাক পরতে দেওয়া। এটি প্রত্যেকের স্বাধীনতাকে সম্মান করে। তারা আরো বলেন, আবায়া আমাদের ওজন লুকিয়ে রাখতে এবং আত্ম-সচেতনতা ছাড়াই চলাফেরা করতে দেয়।

এর সাথে ধর্মের কোন সম্পর্ক নেই। সামাজিক কেন্দ্রের অন্যতম এক সহায়তাকারী নাজিহা বলেন, ফ্রান্সের তরুণরা অন্যায়, বর্ণবাদ এবং বেকারত্বের সমস্যার কারণে বিদ্রোহ করেছে। এখানে মাদক ব্যবসা ছাড়া আর কিছুই নেই, যা প্রতিদিন অপরাধীদের সংখ্যা বাড়াচ্ছে। তারপরও আমি চাই না যে, এই পোশাকের সমস্যাটি আমাদের শিক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলুক।

ফ্রান্সে ৩৪ বছর আগে, ১৯৮৯ সালে লেইলা, ফাতিমা এবং সামিরা নামে তিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ক্লাসে মাথার স্কার্ফ খুলতে অস্বীকার করায় তাদের বহিষ্কার করা হয়েছিল।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

13 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.