বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন পরিষদের টানা চার বারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়ার উপর অতর্কিত হামলার প্রতিবাদে ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় লামাকাজী ইউনিয়ন পরিষদ হলরুমে সভা শেষে লামাকাজী পয়েন্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।এসময় সিলেট-সুনামগঞ্জ রোডে লম্বা জ্যাম সৃষ্টি হয়।
পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট মুরুব্বি কাঁচা মিয়ার সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, সাবেক চেয়ারম্যান লাল মিয়া, মুরব্বি রহমত আলী, মিরপুর মুরুব্বি আব্দুল গফ্ফার, লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ডা. মোহাম্মাদ শাহনুর হোসাইন, কেশবপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাওলানা মোতাহির আলী, সংরক্ষিত সদস্য সোহাদা বেগম, সদস্য প্রতাপ পাল, রামপাশা গ্রামের মুরব্বি আব্দুল হেকিম মাস্টার, উদয়পুর গ্রামের আকিকুর রহমান ছুরুক, সাবেক ইউপি সদস্য রফিক আহমদ রফিক, সোনাপুর গ্রামের মুরব্বি শামসুল ইসলাম, মির্জার গাঁও গ্রামের মুরুব্বি গোলাম আহমদ, উদয়পুর গ্রামের মাওলানা আব্দুল আজিজ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও সোনাপুর গ্রামের এডভোকেট মাওলানা হাবিবুর রহমান, সোনাপুর গ্রামের মুরব্বি এখলাছুর রহমান, সাঙ্গিরাই গ্রামের মুরব্বি ও ব্যবসায়ী রফিক আহমদ, হাজরাই গ্রামের হাবিবুর রহমান মনু, কাজির গাঁও গ্রামের মুরব্বি শাহিন আহমদ শান্তি মিয়া, সোনাপুর গ্রামের মুরব্বি শামসুল ইসলাম, বশির পুর গ্রামের মুরব্বি ডা. নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ছাত্রদল নেতা জাকির হোসাইন।
এসময় ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.