শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

স্বপন কুমার রায়-

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (সোমবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। দুর্যোগ বলে-কয়ে আসে না। দুর্যোগের আগে প্রস্তুতি থাকলে জীবন ও সম্পদের ক্ষতি কম হয়। কিছু দুর্যোগ মানব সৃষ্ট। সড়ক দুর্ঘটনার মতো মানবসৃষ্ট দুর্যোগ প্রতিনিয়ত ঘটছে। একটি দুর্ঘটনায় পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। তিনি বলেন, দুর্যোগের পূর্বে প্রস্তুতি হিসেবে এবং দুর্যোগকালে আমাদের করণীয় বিষয়ে মতবিনিময় করাই আজকের আলোচনার মূল লক্ষ্য।

অনেক সময় বাসা-বাড়িতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগার মতো ঘটনা ঘটছে। প্রাথমিক পর্যায়ে গ্যাসের সিলিন্ডারের আগুন নেভানো খুবই সহজ কিন্তু আগুণ ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। এক্ষেত্রে প্রশিক্ষণ ও সচেতনতা তৈরি করা প্রয়োজন। দুর্যোগকালে ক্ষয়ক্ষতি সর্বনি¤œ পর্যায়ে নিয়ে আসতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ আবু বকর জামান, সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সহকারী আবহাওয়াবিদ মোঃ মিজানুর রহমান-সহ এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে খুলনা কালেক্টরেট চত্বরে দিবসটি উপলক্ষ্যে অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »