Categories: Uncategorized

১৩ বছর পর তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্টিত সাতকানিয়া মির্জাখীলে

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) :

সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের ডিলার পাড়ায় মেধা পুরস্কার, প্রবাসী সম্মাননা , ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে ডিলার পাড়া জামে মসজিদ মাঠে ডিলার পাড়া মানবিক উন্নয়ন মূলক সংগঠনের উদ্যোগে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও চট্রগ্রাম জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী । মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর করেন মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা সাফয়ান বিন হারুন আজহারী , মাওলানা এম মামুনুর রশিদ ও ডিলারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ছফির উল্লাহ ।

নাগরিকদের মানবিক চরিত্র গঠনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কল্যাণময় রাষ্ট্রের জন্য নাগরিকদের চরিত্র আগে পরিবর্তন করতে হবে। নাগরিকদের উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য উন্নত মানের বান্দা হতে হবে। একটি উন্নত রাষ্ট্র মানে শুধু ব্রিজ কালভার্টের উন্নয়ন নয়। ওই রাষ্ট্রের নাগরিকদের উন্নত মানবিক চরিত্রের অধিকারী হতে হবে। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক গড়ে তুলতে পারলেই এবং মানবিক চরিত্র গঠন করতে পারলেই একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

মাহফিলে অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ-শেফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা নুরুল হক, সাতকানিয়া বিএনপির সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক ,নির্যাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী, সোনাকানিয়া ইউনিয়নের জামায়াতের আমির শাহাদাত হোসেন, ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মনির আহমদ, ইউপি সদস্য আহমদ কবির ভেট্টা, অবসর প্রাপ্ত সেনাবাহীনির ওয়ারেন্ট অফিসার ডাক্তার জাফর আহমদ, সোনাকানিয়া প্রবাসী ফোরামের সহ সভাপতি ও সমাজ সেবক আবদুল মালেক,বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রহমান, ডিলার পাড়া জামে মসজিদের সাবেক সভাপতি শফিকুর রহমান ভুট্টু , চট্রগ্রাম প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদ, বিশিষ্ট ব্যাংকার তাসনীম আলম জাবেদ, ডিলার পাড়া জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক , তরুণ রাজনিতীবিদ ও সমাজসেবক নুরুল আবছার সওদাগর , বিশিষ্ট ব্যাংকার খালেদ হোসাইন,মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও জামে মসজিদের সাবেক সহসভাপতি ফয়সাল চৌধুরী , সাবেক ছাত্র নেতা ও সমাজ সেবক আব্দুল আজিজ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিলার পাড়া মানবিক উন্নয়ন মূলক সংগঠনের সভাপতি আবদুল মোমেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ সৈয়দ হোসেন,রুবেল,আব্দুস ছফুর,রহিম,ইরফান, রুকন উদ্দিন, ইমতিয়াজ, আব্দুল্লাহ,রিদুয়ান,ফারদিন,মহিউদ্দিন সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।
কোরআন প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্হিত ছিলেন হাফেজ ইউনুস ও মাওলনা সিহাব উদ্দিন।
রাতে মুসল্লির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ডিলার পাড়া তাফসীরুল কোরআন মাহফিল।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

28 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

1 hour ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.