Categories: জাতীয়

সীতাকুণ্ডে সাগরে বালু উত্তোলনকারীরা এক জেলেকে সাগরে নিক্ষেপ ও অপর ভাইকে অপহরণ করেছে!

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে বসানো জাল কাটতে বাধা দেওয়ায় সহোদর দুই জেলের ওপর হামলা চালিয়েছে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা। এসময় উপর্যুপরি লাঠির আঘাতে রাম জলদাস (৩২) নামের এক জেলে সাগরে ডুবে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া আহত লিটন জলদাস ওরফে গৌর জলদাসকে (২৮) বোটসহ অপহরণ করে নিয়ে গেছে হামলাকারীরা।

আজ সোমবার বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ বঙ্গোপসাগর উপকূলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাম জলদাস একই এলাকার মৃত শীতল জলদাসের ছেলে। সাগরে নিখোঁজ ও অপহৃত দুই জেলে সহোদর বলে জানিয়েছেন জেলেপাড়ার বাসিন্দারা।

দুলাল জলদাস, মদন জলদাস, সাধন জলদাস, প্রদীপ জলদাসসহ জেলেপাড়ার একাধিক জেলে প্রতিনিধিকে জানান, সোমবার বিকেলে বঙ্গোপসাগরে বসানো জালে মাছ ধরেছে কি-না দেখতে দুই সহোদর সাগরে যান। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের সদস্যদের তাঁদের বসানো জাল কেটে ফেলে দিতে দেখেন। এতে প্রতিবাদ জানালে তাঁরা রড ও লাঠি দিয়ে তাঁদের উপর্যুপরি আঘাত করে।

একপর্যায়ে রাম জলদাসের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে তিনি মাছ ধরার নৌকা থেকে সাগরের পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পর আহত গৌর জলদাস মুঠোফোনের মাধ্যমে বিষয়টি জেলেপাড়ার বাসিন্দাদের জানান। খবর পেয়ে জেলেপাড়ার নারী-পুরুষ সবাই সাগর উপকূলে ছুটে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর তারা গৌর জলদাসকে খুঁজে পায়নি। উপকূলে উপস্থিত লোকজনের মাধ্যমে তারা গৌর জলদাসকে হামলাকারীরা নৌকাসহ অপহরণ করে নোয়াখালীর ভাসান চরে নিয়ে গেছে বলে জানতে পারে।

জেলেরা জানান, ঘটনার পর তাঁরা থানা-পুলিশকে খবর দেন। এ ছাড়া সাগরে ড্রেজার মেশিনে থাকা ৮ অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করে জেলেপাড়ায় নিয়ে যান। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। হামলায় জড়িত অবৈধ বালু উত্তোলনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অপহৃত গৌর জলদাসকে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান জেলেপাড়ার বাসিন্দারা।

জানতে চাইলে জেলে সর্দার প্রদীপ জলদাস প্রতিনিধিকে বলেন, নোয়াখালী নৌ পুলিশের সহায়তায় অপহৃত জেলে গৌর জলদাসকে উদ্ধার করেছেন বলে থানা-পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। পরে ভিডিও কলের মাধ্যমে গৌর জলদাসের সঙ্গে কথা বলিয়ে দিয়েছে পুলিশ।

প্রদীপ জলদাস জানান, দুই মাস ধরে সাগর উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বেপরোয়াভাবে বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধশতাধিক জেলে। সাগরে বসানো জেলেদের জালগুলো তারা কেটে নিয়ে গেছে। দাদনদারদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে কেনা এসব জাল হারিয়ে পথে বসেছেন জেলেরা। আজও হামলার শিকার হওয়া দুই সহোদরের দেড় লক্ষাধিক টাকার জাল কেটে দিয়েছে এসব বালুখেকো দুর্বৃত্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারে নৌ পুলিশ কাজ করছে। তবে তাঁকে এখনো খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে অপহরণ করে নিয়ে যাওয়া জেলেকে নোয়াখালী সাগর উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। তাঁকে সেখানকার পুলিশের মাধ্যমে সীতাকুণ্ড থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা নেয়া হবে।

উল্লেখ্যঃ সীতাকুণ্ড সমুদ্র উপকূলে প্রভাবশালীরা ও তাদের ছত্রছায়ায় অবৈধভাবে ভালো উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। যেন দেখার কেউ নেই! এভাবে চলতে থাকলে অদুর ভবিষ্যতে সীতাকুন্ডের মানচিত্র সাগরে বিলীন হয়ে যাবে বলে সাধারণ মানুষ মনে করছেন। যেসব প্রভাবশালীরা এসব কাজ করছে অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের নাম সাধারণ মানুষরা ভয়ে বলতে চাই না।  যদিও কিছু কিছু খবর সাংবাদিকরা দিচ্ছেন কিন্তু তাদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

22 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

1 hour ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.