যশোর ঝিকরগাছা এসএস ক্লিনিক পরিচালক সোনিয়ার খুটির জোর কাথায় !

বিশেষ প্রতিনিধিঃ

যশোর ঝিকরগাছা এসএস ক্লিনিক পরিচালক সোনিয়ার খুটির জোর কাথায় !

সরকারি নীতিমালায় ‘সরকারি হাসপাতাল থেকে আধা কিলোমিটার দূরে বেসরকারি ক্লিনিক অবস্থিত হবে’ এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও প্রশাসনের নাকের ডগায় চলছে এসএস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের কর্মকান্ড প্রশাসন দেখছে শুনছে কিন্তু কিছুই বলছে না বরং নিরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। তাহলে কোন খুটির জোর দেখিয়ে ক্লিনিক মালিক এমন কর্মকান্ড পরিচালনা করছে। এই বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা তথ্য অনুসন্ধান করতে থাকলে ক্লিনিক মালিক বিষয়টি বুঝতে পেরে সংবাদকর্মীদের থামাতে ও নিজের কর্মকান্ড ধামাচাপা দেওয়ার চেষ্টায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক খবরের আলো পত্রিকার যশোর জেলা প্রতিনিধি মাস্টার আশরাফুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক খোলা কাগজ এবং স্থানীয় দৈনিক সত্যপাঠ পত্রিকার প্রতিনিধি আফজাল হোসেন চাঁদ এর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির মনগড়া মিথ্যা তথ্য দিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন থানা সূত্রে জানা গেছে। তবে অভিযোগের সত্যতা প্রমাণের জন্য অভিযোগের সাথে কোন প্রকার এভিডেন্স উপস্থিত করেননি। এছাড়াও এসএস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম, দুর্নীতি বা অপচিকিৎসা নিয়ে কেউ কথা বললেই তাকে খেতে হয় মামলা আর সইতে হয় ক্লিনিকের পোষ্য সন্ত্রাসী বাহিনী কতৃক হয়রানি শিকার। আর একাজে অত্যান্ত দক্ষ ডিএইচএমএইচ ডিগ্রীধারি স্বঘোষিত কথিত ডাক্তার বা এসএস ক্লিনিকের পরিচালক সোনিয়া আক্তার।
তিনি তার অদৃশ্য খুটির জোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের মুখেই পরিচালিত হচ্ছে এসএস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানটি। এ যেন প্রদীপের নীচেই অন্ধকার। এই ক্লিনিকে সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার, প্রশিক্ষণ প্রাপ্ত ডিপ্লোমা নার্স বা ল্যাব টেকনিশিয়ান না থাকায় প্রতিনিয়ত মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছে। আর এই বিষয় নিয়ে কেউ অভিযোগ করলে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করতে থানাতে জান তিনি। কিছুদিন পূর্বে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক খোলা কাগজ এবং স্থানীয় দৈনিক সত্যপাঠ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি আফজাল হোসেন চাঁদ এরকম একটা রিপোর্ট করলে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে থানার সাবেক ওসির নিকট মৌখিক অভিযোগ দেন এই কথিত ডাক্তার সোনিয়া আক্তার।
পৌর সদরের ৫নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামের শফি বিশ্বাসের পুত্র যুবলীগ নেতা আরিফুজ্জামান সন্টু বলেন, কিছুদিন পূর্বে উপজেলার মাগুরা ইউনিয়নের এক রুগীকে সোনিয়া আক্তার নিজে সিজারিয়ান করতে গেলে সেই রুগী মারা যান। এটা নিয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির মামলা দেন সোনিয়া আক্তার। স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে সে যাত্রা বেচে যান ঐ যুবলীগ নেতা।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু বলেন, মিথ্যা আর বানোয়াট অভিযোগ দিয়ে, ভয়ভীতি দেখিয়ে আমাদের কলমকে থামানো যাবেনা। সকল বাধা উপেক্ষা করে পাঠকের সামনে সত্যকে তুলে ধরতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের বিরুদ্ধে কথিত ডাক্তার সোনিয়ার করা অভিযোগটি বর্তমানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসারের নিকট আছে। তিনি নিশ্চয়ই সঠিক তদন্ত রিপোর্ট প্রদান করবেন এবং এটা যে মিথ্যা অভিযোগ সেটা তখনই প্রমাণ হয়ে যাবে।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্ত কার্যক্রম চলমান। অভিযোগের সত্যতা বা মিথ্যা যেটাই প্রমাণিত হবে আমরা সেটার উপর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

35 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.