ওমান সাগরে ডুবে মারা যাওয়া দু'ভাইয়ের ছবি
সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে সাগরের পানিতে ভাসমান অবস্থায় দুুই সহোদরের লাশ উদ্ধার করেছে ওমান রয়েল পুলিশ।
নিহত দুইজন হলেন- উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের চাঁদগাঁও পাড়ার মৃত আহমদ হোসেনর পুত্র। পরিবারে ছয় ভাইয়ের মধ্যে আব্বাস দ্বিতীয় এবং আজাদ চতুর্থ। দুজনই এখনো অবিবাহিত।
স্থানীয় সূত্রে জানা যায় -দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে তারা ওমানের হামিরিয়া এলাকায় বসবাস করেন। কয়েকমাস পূর্বে দেশে এসে তাদের পিতা মারা গেলে পরিবারের সবাই দেশে আসে। দেশে মাকে রেখে আব্বাস ও আজাদ ওমান চলে যান।
সোমবার স্থানীয় সময় রাত ৩টার দিকে বন্ধুদের সাথে সাগর পাড়ের শিফা এলাকায় আড্ডা দিতে যান দুজন। সেখানে দুই ভাই সাগরে গোসল করতে নামলে ভাটার টানে সাগরের গভীরে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে পুলিশে খবর দেয়। ভোরে পুলিশ এসে পানি থেকে ভাসমান অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করে।
এদিকে প্রবাসী দুই তরুনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এর আগে গত দুই সপ্তাহে উপজেলার ধর্মপুর, ফটিকছড়ি পৌরসভায়,নাজিরহাট পৌরসভায় যথাক্রমে ২জন,১জন,৩জন সহ মোট ৬জন প্রবাসী বিদেশের মাটিতে অকালে মৃত্যুবরণ করেছেন।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.