তিনি ডেপুটি এটর্নি জেনারেল পদ থেকে অপসারিত হচ্ছেন বলে জানা যাচ্ছে! সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে তিনি সই করবেন না বলে সাংবাদিকদের জানানোর কারণে এই অপসারণ হতে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
সাহসী ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহমেদ সাংবাদিকদের বলেন, ড. মোঃ ইউনূসের পক্ষে ১০০ জন সম্মানিত নোবেল বিজয়ীসহ ১৬০ জনেরও বেশি সম্মানিত বিদেশিগন বিবৃতি দিয়েছেন। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনও আছেন। উক্ত বিবৃতিতে তারা বলেছেন যে—ড. মোঃ ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। তারও আগে ‘নোটিশ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য।আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না।’
ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া, সাংবাদিকদের বলেন, এটা আমার নিজস্ব চিন্তা। একজন সম্মানিত মানুষকে মর্যাদাহানি করতে পারিনা।কেউ কেউ এটি নিয়ে গণমাধ্যমে কথা বলা এবং এটিকে একটি ইস্যু বানানো সরকারের শৃঙ্খলা পরিপন্থী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মত একটি দায়িত্বপূর্ণ পদ থেকে এমন বক্তব্য দিতে পারেননা।
ইতিমধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে এমরান আহমেদ ভূঁইয়াকে অপসারণ করা হতে পারে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.