বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’ নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র? রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে কৃষক’কৃষাণীদের সাথে মত বিনিময় ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ

ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’র (১ম সংশোধিত) উপকারভোগী কৃষক’কৃষাণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ জানুয়ারি ) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর কৃষি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।

সিলেট অঞ্চলের কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক ডঃ কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ পারভেজ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটওয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম, এডিএসআরএমটিপি, ডিএই (ঢাকা) প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন।

এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা শোহেব মাহমুদ, আলা উদ্দিন, মোজাম্মেল হক, বিদ্যুৎ তালুকদার, মাশরুফ হোসেনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী পতিত জমিতে ফসলের আবাদ বৃদ্ধি, সারের সুষম ব্যবহার, মাটির স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করেন। পাশাপাশি ধান উৎপাদনের সাথে রবি মৌসুমে ভুট্টা, সরিষা, গম, সুর্যমূখী, মাসকলাই, আলুসহ সকল ধরনের সবজি উৎপাদনের গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান।

এর আগে সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলে ছাতকের বিভিন্ন ইউনিয়নের কৃষক,কৃষাণীদের মাঝে কৃষি উৎপাদন কলাকৌশল বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »