শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

টেকনাফে বন প্রহরীর তিন সদস্যকে অপহরণ, ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • আপডেট সময়ঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে বন পাহারাদলের তিন সদস্যকে অপহরণ করেছে দুর্বৃত্ত দল।

অপহৃত পাহারাদল (সিপিজি’র) তিন সদস্যকে ফেরত দিতে অপহরণকারীরা ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন বলে অভিযোগ উঠেছে। অপহরণের একদিন পার হলেও তাদের উদ্ধার সম্ভব না হওয়ায় পরিবারে উৎকন্ঠা বিরাজ করছে। গহীন বনে অবস্থান গড়ে বন পাহারাদলের সদস্যদের অপহরণকে ‘জলে বাস করে কুমিরের সাথে লড়াই’র সাথে তুলনা করেছেন বোদ্ধামহল।

অপহৃতরা হলেন-টেকনাফের দমদমিয়া এলাকার মো. বকসু মিয়ার ছেলে মো. আব্দুর রহমান (৩৭) একই এলাকার আব্দু মালেকের ছেলে মো. শাকের আলী (২৪) ও মো. আব্দুর রহিম (৪০)।

টেকনাফ রেঞ্জের বিট কর্মকর্তা আবুল কালাম জানান, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) বন পাহারাদলের (সিপিজির) তিন সদস্যরা দমদমিয়া নেচার্র পার্ক সংলগ্ন পাহাড়ে দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যায় তারা বাড়িতে ফেরত না আসলে আমরা তাদের খোঁজতে শতাধিক লোকজন নিয়ে পাহাড়ে ভেতর গিয়েও পায়নি। শনিবার সকাল হতে সন্ধ্যায় পর্যন্তও পাহাড়ের বিভিন্ন লোকেশনে ঢুঁমেরেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ফেরত পেতে হলে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারিরা। টাকা না দিলে তাদেরকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হচ্চে বলে জানা গেছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী মেম্বার জানান, সিপিজির তিন সদস্য অপহরণের ঘটনায় আমরা লোকজন নিয়ে শুক্রবার সন্ধ্যা হতেই পাহাড়ে তাদের খোঁজ বেড়াচ্ছি। একদিন ৩৬ ঘন্টা অতিক্রম হলেও কোন খোঁজ পাওয়া যায়নি। এতদিন রাখাল, কৃষক অপহরণ হলেও বনকর্মী অপহৃত হয়নি। এখন বন পাহারাদার অপহরণের শিকার হবার পর সাধারণ মানুষ অপহরণ আতংকের রয়েছি। টেকনাফের এ অংশে দিনের পর দিন অপহরণের ঘটনা বাড়ছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, দমদমিয়া নেচার পার্কের পাহাড় থেকে অপহৃত সিপিজির তিন সদস্যকে উদ্ধারে আমরা কাজ করছি। সন্ধ্যার পরও পাহাড়ে পুলিশের একাধিক টিম রয়েছে।

উল্লেখ্য,টেকনাফে এ পর্যন্ত শতাধিক অপহরণের ঘটনায় দেড় শতাধিক লোক অপহরণকারীর কবলে পড়েছেন।

যারা মুক্তিপণ দিতে পেরেছেন তারা ফেরত আসতে পেরেছেন। মুক্তিপন দিতে না পেরে এক টমটম (ইজিবাইক)চালকসহ ৬ জন খুন হয়েছেন। অপহরণকারিদের নির্মূলে যৌথ ও সাড়াশি অভিযান দাবি করেছেন স্থানীয় ও ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »