মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে লরি-বাস সংঘর্ষে IIUC ছাত্রীর মৃত্যু, আহত-২ মহাসড়ক অবরোধ! ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই” উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩% সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে সৈয়দপুর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ মে, ২০২৪

সীতাকুণ্ড,প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) দুপুর ২টার সময় উপজেলার পৌরসদরস্থ সৈয়দপুর টাওয়ারের ৭তলা ভবনের ৫ তলায় ৫০৫ নং ফ্লাটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

ভবনে আটকে পড়া ছয় জন মানুষ কে আহত অবস্থায় উদ্ধার করে। আহতরা হলেন, আবুল হাশেম (৪৮), রুমা আক্তার (৩৮), মমিতা আফরোজ (২৬), আব্দুল্লাহ বিজয় (৯), রহমান বিনয় (২) এবং খালেদা বেগম (৫৫)। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র বলে জানা যায়।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আজ দুপুর ২টায় সীতাকুণ্ড বাজার সংলগ্ন সৈয়দপুর টাওয়ারে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ভবন থেকে আহত অবস্থায় ছয় জন কে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫ তলায় একটি ফ্লাট আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে, এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »