বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের বসতঘর পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ মে, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের আধাপাকা ও টিনসেডের বসতঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার ( ২ মে )রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি মনিপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

আগুনের লেলিহান দেখে গ্রামবাসী এগিয়ে এসে পরিবারের লোকজনকে প্রাণে বাঁচালেও রক্ষা করতে পারেনি তাদের বসতঘরসহ আসবাবপত্র।

মুহুর্তের মধ্যে আগুনে গ্রামের রফিক মিয়া, মুহিউদ্দিন, শফিক উদ্দিন, আনোয়ার হোসেন, আবুল বশর, আবুল হাসনাত, আমির হোসেন, আবুল কালাম, আবুল হোসেন ও আফিয়া বেগমের বসত ঘরসহ প্রতিটি পরিবারের আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, মুল্যবান কাগজ ও জিনিসপত্র পুড়ে যায়।
খবর পেয়ে রাতেই ছাতক ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

কিন্তু এর আগেই দশটি পরিবারের সব কিছু পুড়ে গিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটেছে।

এদিকে, শুক্রবার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় তার সাথে একাধিক জনপ্রতিনিরা ছিলেন। তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »