বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কলেজ ছাত্রী তমাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ মে, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী তমাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে এবারের এইচএসসি পরীক্ষার্থী তমা আক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

এর আগে কলেজ ক্যাম্পাস হতে ছাতক-দোয়ারাবাজার সড়ক পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। উভয় কর্মসূচির বক্তব্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীসহ সকলেই নিহত কলেজছাত্রী তমার ধর্ষক ও খুনি লিটনের ফাঁসির দাবি জানিয়েছেন।

জানা যায় , গত সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকার কারণে অন্দকার ছিল। তমার মা-বাবা, ভাইবোন কেউই তখন বাড়িতে ছিলেন না। তমার বাবা ফরিদ আহমদ জরুরি কাজে ছোট ছেলেসহ স্থানীয় হাটে ছিলেন। ওই সুযোগে লিটন নির্জন ঘরে ঢুকে একাকী তমাকে জোরপূর্বক ধর্ষণ করে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে রান্নাঘরের দরজার চৌকাঠে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। তমা হত্যার ঘটনাস্থল দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামে। ওই রাতেই তমার বাবা ফরিদ আহমদ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেন। পরদিন সকালে বর্তমান তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে স্থানীয় দশনলি মোকাম এলাকা থেকে খুনি লিটন আহমদকে গ্রেফতার করে পুলিশ।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ওইদিন বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধর্ষণের পর কলেজছাত্রী তমা আক্তারকে শ্বাসরুদ্ধ করে খুন করেছে বলে স্বীকারোক্তি করে লিটন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সংবাদকর্মীরা। খুনি লিটন আহমদ (২০) সুনামগঞ্জ সদর উপজেলার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »