বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নাটোরে ধর্ষণের মামলায় ৩ কিশোরের ১০ বছর সাজা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী একজন নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন কিশোরকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত । নাটোরের শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ২০ মার্চ দুপুরে বড়াইগ্রাম উপজেলার একটি জলাশয়ের পাশ দিয়ে ওই তরুণী হাঁটছিলেন। এ সময় ওই তিন কিশোর তাঁকে ওই জলাশয়ের পাশে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর গোঙানির শব্দে লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এক দিন পর তরুণীর ভাই বাদী হয়ে অভিযুক্ত কিশোরদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে তিনি ২০২০ সালের ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য শিশু আদালতে আসে। সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।

আদালতের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান বলেন, ওই কিশোরেরা বড় অপরাধ করেছে। আইনের দৃষ্টিতে তারা প্রাপ্তবয়স্ক হলে এ অপরাধের জন্য তাদের আরও কঠোর শাস্তি ভোগ করতে হতো। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনের বিধান অনুযায়ী তাদের সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন দোষী কিশোরদের সবার বয়স ১৭ বছরের কম হওয়ায় শিশু আইনের বিধান অনুসারে তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি ১০ বছর করে আটকাদেশ দেন আদালত। রায় ঘোষণার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »